
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিংয়ে ধাক্কা লেগে দুই মোটরসাইকেল ব্যবসায়ী নিহত হয়েছেন।
আজ বুধবার দুপুরে পূর্বাচল ৩ নম্বর সেক্টরের ভুইয়াবাড়ি সেতুতে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন রউফ ও শিপন। তাঁরা দুজনেই যমুনা ফিউচার পার্ক মার্কেটের মোবাইল ব্যবসায়ী।
নিহতদের বন্ধু রাকিব বলেন, বুধবার মার্কেট বন্ধ থাকায় তারা ১২ জন ব্যবসায়ী ছয়টি মোটরসাইকেল নিয়ে ঢাকা থেকে চাঁদপুরের দিকে যাচ্ছিলেন। পথে ৩ নম্বর সেক্টরের ভুইয়াবাড়ি ব্রিজে দুর্ঘটনার শিকার হন রউফ ও শিপন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রউফ ও শিপনের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিংয়ের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই তারা দুজন নিহত হন। দুর্ঘটনার পর তাদের সঙ্গীরা দ্রুত পুলিশকে খবর দিলে পুলিশ এসে দুজনের মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, দুর্ঘটনার কারণ সম্পর্কে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মোটরসাইকেলের অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটেছে। লাশ দুটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে রয়েছে।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১৯ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩০ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৩৫ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে