
মামলায় হাজিরা দেওয়া হলো না বৃদ্ধ আলিল বিশ্বাসের (৭০)। আজ মঙ্গলবার আদালতে যাওয়ার পথে মোটরসাইকেলের চাপায় তাঁর মৃত্যু হয়। ঘটনাটি ঘটেছে গোপালগঞ্জের কোটালীপাড়া মাঝবাড়ি সড়কের বাসস্ট্যান্ড এলাকায়। তিনি উপজেলার বর্ষাপাড়া গ্রামের মৃত জোনাব আলী বিশ্বাসের ছেলে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিবেশী কোব্বাত বিশ্বাসের সঙ্গে আলিল বিশ্বাসের জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে আদালতে মামলা চলছিল। আজ (মঙ্গলবার) মামলার হাজিরা দিতে সকালে বাড়ি থেকে আদালতে যাওয়ার পথে মাঝবাড়ি এলাকায় মোটরসাইকেলের চাপায় আহত হন আলিল বিশ্বাস। পরে তাঁকে দ্রুত কোটালীপাড়া হাসপাতালে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে খুলনা মেডিকেলে নেওয়ার পথে তাঁর মৃত্যু ঘটে।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আলম আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে মৃতের পরিবার ভবিষ্যতে কোনো মামলা না করার মুচলেকা দিয়ে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করেছে।’

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে