
নারায়ণগঞ্জের বহুল আলোচিত সাত খুনের ঘটনায় দ্রুত বিচার বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছেন জেলার সর্বস্তরের আইনজীবীরা। কর্মসূচিতে আইনজীবীদের সঙ্গে উপস্থিত ছিলেন নিহত ব্যক্তিদের স্বজন ও এলাকাবাসী।
নারায়ণগঞ্জ আদালত প্রাঙ্গণে আজ রোববার সকাল ১০টার দিকে আইনজীবী সমিতির ভবনের সামনে এ মানববন্ধন হয়। এ সময় আগামী ১৫ দিনের মধ্যে আপিল বিভাগকে রায় নিষ্পত্তির জন্য আলটিমেটাম দেন বক্তারা।
মামলার বাদী ও নিহত নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি বলেন, ‘লোমহর্ষ এই হত্যাকাণ্ডের বিচার আমরা সবাই চাই। কিন্তু কেন সুপ্রিম কোর্টে এটি ঝুলে আছে? কেন বিচার হচ্ছে না? আমরা এ জন্য নিরাশ হয়ে আছি। মাননীয় প্রধান উপদেষ্টা, অ্যাটর্নি জেনারেল ও প্রধান বিচারপতির কাছে দাবি—উনারা এই বিচারের রায়টি যাতে দ্রুত কার্যকর করেন।’
বাদীপক্ষের আইনজীবী ও মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান বলেন, নারায়ণগঞ্জের সাত খুন একটি কলঙ্কিত অধ্যায়। এ ঘটনা যখন ঘটে, তখন নারায়ণগঞ্জে গডফাদারের রাজত্ব কায়েম ছিল। দেশের একটি প্রশিক্ষিত বাহিনীকে টাকার বিনিময়ে ভাড়া করে দিবালোকে সাতজনকে অপহরণ করে হত্যা করা হয়। সাখাওয়াত হোসেন আরও বলেন, নিম্ন আদালত ও উচ্চ আদালতে মামলার রায় দেওয়া হয়। আপিল করার পরও ৬-৭ বছর কেটে গেছে। বর্তমান সরকারের কাছে অনুরোধ, দ্রুত আপিল বিভাগে মামলাটি নিষ্পত্তির ব্যবস্থা করার জন্য।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে