
নিজের মাথায় পিস্তল ঠেকিয়ে ব্যবসায়ী ও চিত্রনায়ক রিয়াজের শ্বশুর আবু মহসিন খানের মৃত্যুর ঘটনায় ধানমন্ডি থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম আলী মিয়া এ তথ্য জানিয়েছেন।
পরিবারের পক্ষ এখন পর্যন্ত কোনো অভিযোগ করা হয়নি। তবে নিয়ম অনুযায়ী পুলিশের পক্ষ থেকে একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।
ধানমন্ডি থানার ওসি জানান, নিহতের মরদেহ এখনো মর্গে আছে।
গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে ধানমন্ডির নিজ ফ্ল্যাটে ফেসবুক লাইভে এসে মাথায় পিস্তল ঠেকিয়ে আত্মহত্যা করেন মহসিন খান।
খবর পেয়ে রাতেই ওই বাসায় গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত মহসিন চিত্রনায়ক রিয়াজের শ্বশুর।
যেখানে বসে লাইভে কথা বলছিলেন মহসিন খান, তার পাশেই একটি চিরকুট পেয়েছে পুলিশ।
এ বিষয়ে ধানমন্ডি থানার ওসি একরাম আলী জানান, চিরকুটটি কম্পিইটারে টাইপ করা। নিচে মহসিন সাহবের নামে স্বাক্ষর রয়েছে। মামলাটির তদন্ত চলছে। তদন্তে চিরকুট ও ভিডিওতে বলা কথা এবং স্বাক্ষরটি তাঁরা কি না, তা যাচাই করা হবে।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২৪ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে