গাজীপুরের কাপাসিয়ায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল দুই আরোহী নিহত হয়েছেন। আজ সোমবার দুপুরে উপজেলা সদরের ফকির মজনু শাহ সেতুর ওপরে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সাকিব মোল্লা (১৮), তিনি উপজেলার কড়িহাতা ইউনিয়নের বেড়াইদোয়া গ্রামের শামীম মোল্লা ছেলে। অপরজন হলেন আবির আহমেদ আনান (১৭), তিনি একই ইউনিয়নের রামপুর গ্রামের মৃত গুলজার হোসেনের ছেলে।
দুর্ঘটনায় দুজন নিহত হওয়ার তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন। তিনি বলেন, বাস মোটরসাইকেল সংঘর্ষে দুজন নিহত হয়েছে। সাকিবের মরদেহ বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে দেওয়া হয়েছে। আনানের মরদেহ ঢাকায় রয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, তরগাঁও এলাকা থেকে দুজন মোটরসাইকেল নিয়ে কাপাসিয়া সদরের দিকে আসছিল। পথের সাথী পরিবহনের একটি বাস গাজীপুর থেকে টোক ইউনিয়নের দিকে যাচ্ছিল। এ সময় ফকির মজনু শাহ সেতুর উত্তরপাশে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
মোটরসাইকেল আরোহীদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সাকিব মারা যান। আনানকে উন্নত চিকিৎসার জন্যে ঢাকায় কুর্মিটোলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় সেখানে তিনি মারা যান।

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২৮ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
৪৪ মিনিট আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে