কর্মকর্তা–কর্মচারীদের আন্দোলনের মুখে স্বেচ্ছায় অবসরে যেতে আবেদন করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আশিকুর রহমান।
আজ মঙ্গলবার সংস্থার মেয়র শেখ ফজলে নূর তাপসের কাছে এই আবেদন করেন তিনি। মেয়র দেশে না থাকার কারণে আবেদনের বিষয়টি মন্ত্রণালয়কে চিঠির মাধ্যমে জানানো হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান।
গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পরদিন ৬ আগস্ট থেকেই ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আশিকুর রহমানের বিরুদ্ধে আন্দোলনে নামেন সংস্থার কর্মকর্তা ও কর্মচারীরা। নানা দুর্নীতি, অনিয়ম, অদক্ষতা, অযোগ্যতা ও অসহযোগিতার কারণে করপোরেশনের উন্নয়নমূলক কাজ স্থবির হয়ে পড়ার অভিযোগ এনে আন্দোলনে নামেন তাঁরা। এই সময়ে ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী অফিসেও আসেননি। টানা ছয় দিন আন্দোলনের মুখে অবশেষে স্বেচ্ছায় অবসরে যেতে আবেদন করলেন।
অবসরের বিষয়ে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ‘স্বেচ্ছায় অবসরে যেতে আবেদন করেছি। বিষয়টি যেহেতু জরুরি, তাই মেয়র দেশে না থাকায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আজই মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছি।’
এদিকে কয়েক শ কর্মকর্তা ও কর্মচারীরা আজ সকাল সাড়ে ৯টা থেকে ডিএসসিসির প্রধান কার্যালয় নগর ভবনের দোতলায় সংস্থার প্রধান নির্বাহীর দপ্তরের সামনে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলীকে অপসারণ করতে তাঁরা প্রধান নির্বাহী কর্মকর্তাকে লিখিত চিঠি দিয়ে ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়েছিলেন।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে