
মুন্সিগঞ্জের শ্রীনগরে একটি বিদ্যালয়ের পুকুর থেকে ইজ্জত আলী (৪৫) নামের এক শ্রমিকের ভাসমান লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার সিংপাড়া বেলতলী গ্রামের জি জে উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
নিহত ইজ্জত আলী গাজীপুরের কাশিমপুর রূপায়তলী গ্রামের আব্দুল খালেকের ছেলে। সিংপাড়া বেলতলী গ্রামে মৌসুমি শ্রমিকের কাজ করতেন।
শ্রীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা দেওয়ান আজাদ বলেন, ‘স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আজ বেলা ১১টার দিকে লাশ উদ্ধার করা হয়েছে। শ্রীনগর থানা-পুলিশের কাছে লাশ হস্তান্তর করেছি। লাশটির মুখে ও কানে রক্ত ছিল।
স্থানীয়রা জানান, বিদ্যালয়ের পুকুরপাড়–সংলগ্ন জাহাঙ্গীর সিকদারের বাড়ির খোলা বারান্দায় ইজ্জত আলী চার-পাঁচ দিন ধরে রাতে ঘুমাতেন। তিনি মৌসুমি শ্রমিকের কাজ করতেন।
আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ইজ্জত আলীর লাশ ভাসতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে লাশ উদ্ধার করেন।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে