জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সংসদ ছাত্র ইউনিয়নের সভাপতি হয়েছেন আলিফ মাহমুদ ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ইমন। আজ বৃহস্পতিবার কমিটির দপ্তর ও প্রচার সম্পাদক তানজিম আহমেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কমিটিতে মোট ১৭ জন শিক্ষার্থী দায়িত্ব পেয়েছেন।
এর আগে গতকাল বুধবার ‘মানব কিংবা প্রকৃতি, জুলুম বন্ধ হোক সবার প্রতি’ স্লোগানে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে সংগঠনের দুই দিনব্যাপী ৩২তম কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়।
কমিটিতে সহসভাপতি যথাক্রমে মুক্তারুল ইসলাম অর্ক, রায়হান শরীফ প্রিন্স, কাওছার আহমেদ, সহকারী সম্পাদক হাসিব জামান, সহকারী সম্পাদক ইসহাক সরকার, সহকারী সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আকাশ আহাম্মেদ, কোষাধ্যক্ষ কাইমুল হক, দপ্তর ও প্রচার সম্পাদক তানজিম আহমেদ, শিক্ষা ও গবেষণা সম্পাদক মাঈশা নূসরাত, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক সাইদুল। সদস্য–সাব্বির হোসেন, ফাতেমাতুজ্জোহরা প্রমুখ।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৪২ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে