প্রায় দেড় বছর পর স্কুলে এসে রাজনৈতিক সভার মাইকের আওয়াজে কান ঝালাপালা শিক্ষার্থীদের। ৯নং বন্দর কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের আজ এই বিড়ম্বনায় পড়তে হয়। বেলা ২টা থেকে মাইকের আওয়াজ সহ্য করে ক্লাস চলেছে পৌনে ৪টা পর্যন্ত। শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রথম দিনেই স্কুলের পাশে এমন উচ্চ স্বরে মাইক বাজিয়ে দলীয় সভার আয়োজন করায় মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে অভিভাবক মহলে।
আজ রোববার সারা দেশে উচ্চমাধ্যমিক পর্যায় পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে। বন্দরের ৭৫টি প্রাথমিক বিদ্যালয়ও খুলেছে। এখানে ২১ নং ওয়ার্ডে অবস্থিত ৯ নং বন্দর কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়ের পাশেই একটি মাদ্রাসা। সেই মাদ্রাসার সম্মেলন কক্ষে আজ আয়োজিত হয় আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুব লীগ ও অন্যান্য সহযোগী সংগঠনের কর্মিসভা। বেলা ৩টা থেকে এই সভা শুরু হওয়ার কথা থাকলেও ২টা বাজার আগে থেকেই বাজতে থাকে মাইক।
সরেজমিনে স্কুলটিতে গিয়ে দেখা যায়, অল্পসংখ্যক শিক্ষার্থীদের পাঠদান করাচ্ছেন শিক্ষিকারা। ভেতরেই ভেসে আসছে মাইকের তীব্র আওয়াজ। স্কুলের পাশের সড়কে যেখানে লেখা থাকে হর্ন বাজানো নিষেধ সেখানে দুপুর ২টা থেকে মাইক বাজিয়ে সভার আয়োজন করা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।
স্কুলে আসা এক অভিভাবক বলেন, মিটিং শুরুর আগে থেকেই মাইক বাজিয়ে যাচ্ছে। বাচ্চারা মাইকের আওয়াজে পড়ালেখা করবে কীভাবে? ওদের স্কুল শেষ হওয়ার পরে মাইক বাজাত! প্রথম দিন ক্লাসে এসেই এমন উচ্চশব্দ কানে নিয়ে আরও মাথাব্যথা হচ্ছে সবার।
এ নিয়ে কথা বলার জন্য স্কুলের প্রধান শিক্ষকের কক্ষে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। প্রতিষ্ঠানের দপ্তরির কাছে তাঁর অবস্থান জানতে চাইলে দপ্তরি বলেন, হেডস্যার মিটিংয়ে আছেন। তাঁর কাছ থেকে নাম ও ফোন নম্বর নিয়ে প্রধান শিক্ষক আব্দুল হালিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে নম্বরটি বন্ধ পাওয়া যায়।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১৬ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২১ মিনিট আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে