
রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির প্রধান ফটকের সামনের দৃশ্য। ইফতারের সময়ের আগে আগে সারি দিয়ে রাখা হচ্ছে ইফতারসামগ্রী। সেখানে সুশৃঙ্খলভাবে সারি বেঁধে বসে যাচ্ছেন খেটে খাওয়া মানুষেরা। সময় হতেই মুখে তুলে নিলেন পানি ও খাবার।
জানা গেল, পথশিশু, রিকশাচালক, হকার, ভ্যানচালকসহ শ্রমজীবী এবং সহায়হীন মানুষ ইফতারে মিলিত হন এখানে। অনেকে অংশ নেন সেহরিতেও। উদ্যোগটি বেসরকারি সংগঠন ‘জুম বাংলাদেশ’-এর।
জুম বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মো. শাহীন প্রধান জানিয়েছেন, এই আয়োজন সফল করতে তাঁদের একঝাঁক স্বেচ্ছাসেবী কাজ করছেন। রমজানের প্রতিদিন দুপুর থেকে সেহরির সময় পর্যন্ত ইফতার ও সেহরির খাবার তৈরিতে কাজ করেন তাঁরা। পুরোপুরি স্বেচ্ছাসেবার ভিত্তিতে চলে এ কাজ।
শাহীন প্রধান বলেন, স্বেচ্ছাসেবীদের এই নিবেদন ও আন্তরিকতা উপকারভোগী অসহায় মানুষের মন ছুঁয়ে যায়। তাদের কথায় ও নীরব অভিব্যক্তিতে ঝরে পড়ে কৃতজ্ঞতা।
শাহীন প্রধান বললেন, সেগুনবাগিচায় চিটাগাং হোটেলের পাশে ইফতার ও সেহরির খাবারগুলো তৈরি করার জন্য একটি অস্থায়ী রান্নাঘর তৈরি করা হয়েছে। যে কেউ চাইলে সেখানে গিয়ে সরাসরি তাঁদের কর্মকাণ্ড দেখে সাধ্যমতো সহায়তা করতে পারেন।
জুম বাংলাদেশ ৩ বছর ধরে এই আয়োজন করে আসছে। তারা প্রতিদিন ৫০০ মানুষের জন্য খাবার তৈরি করছে। ২৭ রমজান পর্যন্ত প্রতিদিন এই কার্যক্রম চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে সংগঠনটির।
ইফতারের সময় একজন বয়স্ক লোক এসে আয়োজকদের খুঁজছিলেন। শাহীন প্রধান এগিয়ে গেলে বয়স্ক মানুষটি তাঁর হাতে কিছু অর্থ তুলে দেন। নাম না জানিয়ে ওই দাতা বলেন, ‘আমি অনেক দিন ধরে চাচ্ছিলাম এখানে কিছু দান করব। গরিব মানুষের জন্য এ রকম আয়োজন আরও হওয়া উচিত।’
জুমের এই উদ্যোগে শিক্ষার্থীরা স্বেচ্ছাশ্রম দিয়ে থাকেন। দনিয়া কলেজ থেকে স্নাতক শেষ করা শান্তা আক্তার তাঁদের একজন। তিনি বলেন, ‘২০২২ সাল থেকে আমি জুম বাংলাদেশের সঙ্গে যুক্ত। পড়ালেখার পাশাপাশি স্বেচ্ছাসেবামূলক কাজে অংশগ্রহণ করতে আমার ভালো লাগে।’
আরেক স্বেচ্ছাসেবী তানজীম হোসাইন ঐশী পড়েন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশে। ২০২১ সাল থেকে তিনি জুমের স্বেচ্ছাসেবার কাজে যুক্ত। ঐশী বললেন, ‘আমি এই সংগঠনের সঙ্গে যুক্ত হই মূলত শিক্ষক হিসেবে। পথশিশুদের পড়াই। পাশাপাশি এই সাময়িক আয়োজনগুলোয়ও অংশ নিই।’
জুম বাংলাদেশের জুমবাংলা ইয়ুথ ফাউন্ডেশন ২০১৬ সাল থেকে সুবিধাবঞ্চিত শিশু ও ছিন্নমূল শিশুদের শিক্ষাদানের কাজ করে আসছে।

ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২৩ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে শফিকুর রহমান তাঁর দুই ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে নিজেদের দোকানে আসেন। এ সময় সোনাপুর থেকে কবিরহাটের উদ্দেশে ছেড়ে আসা যমুনা নামের তেলবাহী একটি লরি দোকানের সামনে থাকা শফিকুর রহমান ও মোটরসাইকেলে থাকা তাঁর দুই ছেলেকে চাপা দিয়ে পার্শ্ববর্তী সোহাগের দোকানে ঢুকে পড়ে।
২৬ মিনিট আগে
সাকিব হোসেন বলেন, পুলিশ তাঁদের জানিয়েছে, আজ ভোরে আজিমপুর এতিমখানার সামনের রাস্তায় একটি দ্রুতগতির পিকআপ ভ্যান তাঁর বাবার অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে আনার পরও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
১ ঘণ্টা আগে
বগুড়ায় বাসের ধাক্কায় গৃহবধূ নিহত হওয়ার ঘটনায় তাঁর লাশ নিয়ে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। এতে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। শুক্রবার সকাল ১০টার দিকে শহরতলির বেতগাড়ি এলাকায় এই অবরোধ করা হয়। পরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ...
১ ঘণ্টা আগে