
কারাগারে থাকা সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে কঠোর গোপনীয়তায় গতকাল বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছে। তিনি বিচারকের খাসকামরায় ২ ঘণ্টার বেশি থাকলেও জবানবন্দি দিয়েছেন কি না, তা নিশ্চিত করা যায়নি।
আদালত সূত্র জানায়, সাবেক আইজিপি মামুনকে সকালে কারাগার থেকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। তিনি একজন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের খাসকামরায় ২ ঘণ্টার বেশি অবস্থান করেন।
তবে তাঁর জবানবন্দি নেওয়া হয়েছে কি না, অন্য কোনো কারণে হাজির করা হয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত করে কেউ কিছু জানাননি।
আরেকটি সূত্র জানায়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নির্দেশে মানবতাবিরোধী অপরাধের কোনো একটি মামলায় পুলিশের সাবেক প্রধান মামুনকে আদালতে নেওয়া হয়।
গত ১৪ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে দেশের বিভিন্ন স্থানে গুলিতে শত শত আন্দোলনকারী নিহত এবং গুরুতর আহত হন। এসব ঘটনায় সারা দেশে কয়েক শ মামলা করা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা ও প্রসিকিউশনেও ইতিমধ্যে ৪০টির বেশি অভিযোগ জমা পড়েছে। প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৭ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। চৌধুরী আবদুল্লাহ আল-মামুনসহ গ্রেপ্তার থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাবেক-বর্তমান ছয় কর্মকর্তাকে ২০ নভেম্বর ট্রাইব্যুনালে হাজির করতে নির্দেশ দেওয়া হয়।
সাবেক আইজিপি মামুনকে ৩ সেপ্টেম্বর দিবাগত রাতে রাজধানী থেকে আটক করা হয়। ৪ সেপ্টেম্বর মোহাম্মদপুরের বছিলায় মুদিদোকানি আবু সায়াদ হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আট দিনের রিমান্ডে নেওয়া হয় তাঁকে। পরে পর্যায়ক্রমে অর্ধশতাধিক মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৩ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে