
মুন্সিগঞ্জের শ্রীনগরে চাঁদা না পেয়ে আওয়ামী লীগের এক নেতার মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ইউপি সদস্যের বিরুদ্ধে। আজ শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার নাগেরপাড়া বাসস্ট্যান্ড এলাকার একটি চায়ের দোকানে এ ঘটনা ঘটে।
আহত শামসুল হক মোল্লা হাসাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। অভিযুক্ত প্রদীপ মণ্ডল বীরতারা ইউনিয়ন যুবলীগের সভাপতি এবং ৪ নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদের সদস্য।
এ নিয়ে শ্রীনগর থানায় অভিযোগ করেছেন শামসুল হক মোল্লা।
অভিযোগ সূত্রে জানা যায়, শামসুলের ছোট ভাই বজলুর রহমান বীরতারা ইউনিয়নের সাতগাঁও এলাকায় নিজের জমি ভরাটের কাজ করছিলেন। এতে বাধা দেন যুবলীগের নেতা প্রদীপ। এ জন্য তিনি বজলুর রহমানের কাছ থেকে ২০ হাজার টাকা চাঁদা এনে দিতে বলেন শামসুলকে এবং চাদা না দিলে কাজ বন্ধ থাকবে বলে জানান। আজ শুক্রবার সকালে নাগেরপাড়া বাসস্ট্যান্ড এলাকার একটি চায়ের দোকানে এ নিয়ে দুজনের বাগ্বিতণ্ডা শুরু হয়। বাগ্বিতণ্ডার একপর্যায়ে প্রদীপ হাতে থাকা চায়ের কাপ দিয়ে শামসুলের মাথায় আঘাত করেন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
এ নিয়ে জানতে চাইলে শামসুল বলেন, ‘প্রদীপ ছয় মাস আগে নিজের জমি ভরাট করতে গেলে আমার কাছে চাঁদা দাবি করেন। আমি সেটা মশকরা ভেবে উড়িয়ে দিই। এখন আমার ছোট ভাই বাড়ির পাশের নিচু জায়গা ভরাট করতে গেলে আবারও তিনি আমার কাছে এসে চাঁদা দাবি করেন। এ বিষয়ে তাঁর সঙ্গে আমার কথা-কাটাকাটি হয়। তখন তাঁর হাতে থাকা চায়ের কাপ দিয়ে আমার মাথায় আঘাত করেন। এতে আমার মাথা ফেটে যায়।’
তবে এই অভিযোগ অস্বীকার করে প্রদীপ বলেন, ‘আমি কোনো চাঁদা দাবি করি নাই। শামসুল সকালে আমার সঙ্গে শুধু শুধু ঝগড়া লাগায়। এ সময় তিনি আমাকে মারধর করেন। একপর্যায়ে মাটিতে পড়ে গেলে তাঁর মাথা ফেটে যায়।’
এ বিষয়ে জানতে চাইলে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২২ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে