
রাজধানীর খিলক্ষেতে বেপরোয়া একটি প্রাইভেট কারের চাপায় মো. বাবু (২৭) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন তাঁর স্ত্রী সুমি আক্তার (২৩) ও শিশুসন্তান শুভ (২)। খিলক্ষেত থানার বিশ্বরোড এলাকায় গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাবুর গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কের পাশে স্ত্রী-সন্তান নিয়ে হাঁটছিলেন বাবু। হঠাৎ করে একটি বেপরোয়া প্রাইভেট কার তাদের চাপা দিয়ে গুরুতর আহত করে। পরে পুলিশকে খবর দিলে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
এ বিষয়ে খিলক্ষেত থানার উপপরিদর্শক (এসআই) মো. হাবিব আজকের পত্রিকাকে বলেন, ‘খিলক্ষেতে একটি প্রাইভেট কার চাপা দেওয়ার পর গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক বাবুকে মৃত ঘোষণা করেন। বাবুর স্ত্রী সুমি ও তাঁদের দুই বছরের শিশুসন্তান ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে।’
এসআই হাবিব আরও বলেন, ‘দুর্ঘটনার পরপরই ঘাতক চালক প্রাইভেট কার নিয়ে পালিয়ে যান। প্রাইভেট কারটি শনাক্ত করতে এবং চালককে গ্রেপ্তারের জন্য আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ তল্লাশি করা হবে।’
এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৩ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে