
মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এ সময় এক ছাত্রলীগ নেতা ট্যাটাবিদ্ধ হন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। গতকাল সোমবার রাত ৮টার দিকে মাদারীপুর শহরের ইউআই সরকারি বিদ্যালয়ের মাঠে এ সংঘর্ষ হয়। মাদারীপুর সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) বিষয়টি নিশ্চিত করেন।
ট্যাটাবিদ্ধ হয়েছেন মাদারীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি তানজুল ইসলাম তায়েব হাওলাদার (২১)। তিনি শহরের কলেজ রোড এলাকার দুলাল হাওলাদারের ছেলে। এ ছাড়া আরও চারজন আহত হয়েছেন। একজনের নাম আশিক হাওলাদার (১৮)। বাকিদের নাম তাৎক্ষণিক পাওয়া যায়নি।
আহত ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে শহরের আমিরাবাদ এলাকার মুন্নার সঙ্গে কলেজ রোড এলাকার তায়েবের বিরোধ চলে আসছিল। ইউআই সরকারি বিদ্যালয়ের মাঠে ফুটবল খেলা শেষে সন্ধ্যায় বিশ্রাম নিচ্ছিলেন তায়েব সমর্থকেরা। এ সময় আমিরাবাদ এলাকার মুন্নার নেতৃত্বে তায়েবের লোকজনের ওপর হামলা চালানো হয়। এ খবর ছড়িয়ে পড়লে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে মাদারীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি তায়েব হাওলাদার ট্যাটাবিদ্ধসহ আহত হন পাঁচজন।
পুলিশ সূত্রে জানা যায়, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। পরে আহতদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আহতদের মধ্যে ওয়ার্ড ছাত্রলীগ নেতা ট্যাটাবিদ্ধ তায়েব হাওলাদারকে রাতেই উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মাদারীপুর সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মনিরুজ্জামান বলেন, এ ঘটনায় এক ছাত্রলীগ নেতাসহ কয়েকজন আহত হয়েছেন। দুই পক্ষের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে