
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৭৮ তম জন্মদিন আজ শনিবার। এদিন দুপুরে ধানমন্ডিতে তাঁর রাজনৈতিক কার্যালয়ের সামনে গরিব ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করেছেন ছাত্রলীগের সাবেক নেতারা। বেলা দুইটার পরে তাঁরা এ খাবার বিতরণ করেন।
আজকের পত্রিকাকে বিষয়টি জানান কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসাইন। তিনি বলেন, ‘আজ আওয়ামী লীগ সভাপতি, বঙ্গবন্ধু কন্যার ৭৮ তম জন্মদিন। এ জন্য আমরা গরিব ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করছি। আর আমরা দেশবাসীর কাছে শেখ হাসিনার সুস্বাস্থ্যের জন্য দোয়া চাই।’
সাবেক ছাত্রনেতাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক গণশিক্ষা বিষয়ক সম্পাদক মুকিব মিয়া, সাবেক সহ সম্পাদক এনামুল হক প্রিন্স,সাবেক উপ-অর্থ সম্পাদক তড়িৎ চৌধুরী।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
২ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে