রাজধানীর খিলগাঁও বনশ্রী এলাকার একটি ১০ তলা ভবনের পাশে খালি প্লট থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম আল-আমিন শিকদার (৩২)। পুলিশের ধারণা, ওই যুবক আগুন থেকে বাঁচতে ভবন থেকে নিচে পড়ে মারা গেছেন।
আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় খিলগাঁও থানা-পুলিশ।
খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) সাখাওয়াত হোসেন জানান, বনশ্রী মেরাদিয়া সড়কের এফ ব্লকের গ্লোরিয়াস টাওয়ারের বাড়ির পেছনে বন্ধন হাউজিংয়ের খালি প্লট থেকে আল আমিনের মরদেহ উদ্ধার করা হয়। ওই যুবকের দুই হাত ভাঙা, মাথায় আঘাত, দুই পায়ের পাতা ঝলসানো অবস্থায় ছিল।
এসআই আরও জানান, মৃত আল-আমিন গত তিন মাস যাবৎ গ্লোরিয়াস টাওয়ারে ম্যানেজার হিসেবে চাকরি করতেন। পাশাপাশি ওই ভবনের ১০ তলার চিলেকোঠার একটি রুমে থাকতেন। প্রাথমিকভাবে ধারণা কর হচ্ছে, মশার কয়েল থেকে চিলেকোঠায় তার রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। সেই সময় আল-আমিনের পায়ে আগুন ধরে গেলে তিনি বাঁচার জন্য পরনের কাপড় খুলে ছাদ থেকে লাফিয়ে নিচে পড়ে মারা যান। সোমবার দিবাগত রাত থেকে মঙ্গলবার ভোরের মধ্যে যেকোনো সময় গ্লোরিয়াস টাওয়ারের দশতলা থেকে নিচে পড়ে মারা যান তিনি। তাঁর রুমের প্রায় সবকিছুই পুড়ে গেছে।
মৃত আল-আমিন বরিশাল জেলার গৌড়নদী উপজেলার দিয়াসুর গ্রামের মৃত সিরাজ শিকদারের ছেলে।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২৩ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৫ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৪০ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে