
তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘২০২৩ সালে অনুষ্ঠিত আগামী জাতীয় নির্বাচন হবে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনের মতো এবং এ নির্বাচনের মতো সেই নির্বাচনেও আওয়ামী লীগ বিজয়ী হবে।’
আজ সোমবার জাতীয় প্রেসক্লাবে একটি নতুন সংবাদপত্রের নবরূপে আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। পত্রিকাটির সম্পাদক খালেদ ফারুকীর সভাপতিত্বে আত্মপ্রকাশ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী। বিশেষ বক্তা ছিলেন বিএফইউজের সভাপতি ওমর ফারুক এবং ডিইউজের সভাপতি কুদ্দুস আফ্রাদ।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, ‘নাসিক নির্বাচন প্রচারণা থেকে শুরু করে ভোটগ্রহণ পর্যন্ত কোথাও কোন সহিংসতার ঘটনা ঘটেনি। বিএনপি নির্বাচন থেকে পালিয়ে গেলেও ভিন্ন কৌশলে তাঁরা সব নির্বাচনেই ছিল। তাঁরা বুঝতে পেরেছে তাঁদের জনপ্রিয়তা কোথায় আছে। গতকালের নির্বাচন যেভাবে হয়েছে আগামী নির্বাচন ও সেভাবেই হবে।’
সাংবাদিকদের উদ্দেশ্যে হাছান মাহমুদ বলেন, ‘আমাদের দেশে প্রচুর পত্রিকা আছে। দেশে এত পত্রিকার দরকার নাই তবে ভালো পত্রিকার দরকার আছে। যেসব পত্রিকা ব্রিফকেস নির্ভর, বিজ্ঞাপন আর ক্রোড়পত্র পেলে ছাপে এমন ভুতুড়ে পত্রিকার কোন দরকার নাই। তাঁদের কারণে সাংবাদিকদের বদনাম হচ্ছে। আমরা এ ধরনের ৪০০ পত্রিকা বন্ধ করার তালিকা করছি। এসব পত্রিকার যিনি প্রকাশক তিনিই সম্পাদক আবার তিনিই বিল কালেক্টর।’
সাংবাদিকতার মানদণ্ড নির্ধারণ প্রসঙ্গে তিনি বলেন, ‘অনেকে গাড়িতে প্রেস লিখে ভেতরে ইয়াবা পাচার করে। প্রেস কাউন্সিলকে অনুরোধ করেছি যিনি সাংবাদিক হবেন তার একটা ন্যূনতম মান যেন নির্ধারণ করা হয়। ভুতুড়ে পত্রিকা বন্ধ হলে এবং সাংবাদিকদের মানদণ্ড নির্ধারণ হলে এসব উপদ্রব বন্ধ হবে।’

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১৭ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৫ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৪১ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে