ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সকল হল ছাড়তে শিক্ষার্থীদের উদ্দেশ্যে মাইকে জরুরি বার্তা প্রচার করা হচ্ছে। হলে থাকা মসজিদের মাইকে এই বার্তা দেওয়া হয়।
আজ বুধবার বিকেলে সংঘর্ষ শেষে ঢাবির বিজয় একাত্তর হল, জসীম উদদীন হল ঘুরে এই বার্তা শোনা যায়।
আর আগে, আজ বুধবার সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়। গতকাল মঙ্গলবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক সীতেশ চন্দ্র বাছার জানান।
কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগসহ ক্ষমতাসীন দলের সহযোগী সংগঠনের সংঘর্ষে গতকাল মঙ্গলবার দেশজুড়ে অন্তত ৬ জন নিহত হয়। এ ঘটনায় গতকাল মধ্যরাত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে শিক্ষার্থীদের মধ্যে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। আজ বুধবা সকাল থেকে হলগুলো থেকে ছাত্রলীগের নেতা-কর্মীদের তাড়িয়ে দেওয়ার পাশাপাশি তাঁদের কক্ষে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে