
চার হাত-পায়ের তিনটিই অকেজো। কেবল একটি পায়ের ওপর নির্ভর করেই চলছে নরসিংদীর আলাউদ্দীন নুরানি বালিকা উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী আয়েশা সিদ্দিকার (১৩) পড়াশোনা।
আয়েশা সিদ্দিকা নরসিংদীর মনোহরদী উপজেলার হাররদীয়া পূর্বপাড়ার প্রান্তিক কৃষক কামরুজ্জামানের মেয়ে। জন্ম থেকেই সে শারীরিক প্রতিবন্ধী।
জানা গেছে, প্রতিদিন তার বাবা হুইল চেয়ারে করে আয়েশাকে বিদ্যালয়ে আনা-নেওয়া করেন। সব অপারগতা কেবল ইচ্ছেশক্তির জোরে জয় করে চলেছে প্রতিবন্ধী মেয়েটি। তাকে শ্রেণিকক্ষের সবাই পছন্দ করে। আয়েশার সব বন্ধুই চায় সে যেন পড়াশোনা চালিয়ে যায়।
আয়েশা বলে, ‘শত কষ্টের মাঝেও আমি পড়ালেখা চালিয়ে যাচ্ছি। আমার ইচ্ছা লেখাপড়া শেষ করে চাকরি করব।’
এ বিষয়ে আয়েশার বাবা কামরুজ্জামান বলেন, ‘বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে ভর্তির পর থেকে একই নিয়মে আমি আমার মেয়েকে বিদ্যালয়ে নিয়ে যাতায়াত করছি। সে বেঞ্চে উঠে-বসতে না পারায় শ্রেণিকক্ষের মেঝেতে মাদুর বিছিয়ে পড়াশোনা করে। লেখাপড়ার প্রতি আমার মেয়ে অনেক আগ্রহী।’
নারান্দী আলাউদ্দিন বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হালিম জানান, আয়েশা পড়াশোনার প্রতি খুবই আগ্রহী। বিদ্যালয় কর্তৃপক্ষ তার পড়াশোনার বিষয়ে সব ধরনের সহযোগিতা করবে।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২ ঘণ্টা আগে