
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, আওয়ামী লীগ সুষ্ঠু নির্বাচন নামক পরীক্ষা দিতে ভয় পাচ্ছে। বিদেশিরা বাংলাদেশের সত্যিকার চিত্র বুঝে গেছে। যার ফলে তারাও বাংলাদেশের গণতন্ত্র দেখতে চায়।
আজ শনিবার বিকেলে নরসিংদীর পলাশ উপজেলার চর নগরদীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মঈন খান বলেন, বাংলাদেশের অর্থনীতি আজ ধ্বংসের পথে। যার ফলে উন্নয়নশীল দেশের জোট ব্রিকসের সদস্যপদ পায়নি।
মঈন খান আরও বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে দেশের ১২ কোটি ভোটার যাকে খুশি তাকে ভোট দেবে। রাজনীতিকের পরীক্ষা হচ্ছে ভোট। কিন্তু প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগ সেই পরীক্ষা দিতে ভয় পাচ্ছে কেন? গণতন্ত্র কারও ব্যক্তিগত বা কোনো দেশের বিষয় নয়। গণতন্ত্র হচ্ছে একটি বৈশ্বিক ইউনিভার্সেল বিষয়। দুনিয়ার সব মানুষ, সব জায়গায় গণতন্ত্রের দাবি জানাতে পারে, সেটাই তারা করছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, এ দেশের দরিদ্র মানুষ আজকে বাজারে গিয়ে বাজার করতে পারে না, বাজারের ব্যাগ শূন্য হাতে নিয়ে ফিরে আসতে হয়। কারণ, দেশের অর্থনীতি আজ সরকারের দুর্নীতির কারণে ধ্বংস হয়ে গেছে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি এরফান আলী। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক জয়নাল আবেদীনসহ অনেকে।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
২ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে