টাঙ্গাইলের মির্জাপুরে পিকআপচাপায় রায়হান মিয়া (১৬) নামের এক দাখিল পরীক্ষার্থী মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ সময় মোটরসাইকেলচালক তার বাবা হাবিবুর রহমান গুরুতর আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলা সদরের পোষ্টকামুরী চরপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত রায়হান এ বছর মির্জাপুর আফাজ উদ্দিন দারুল উলুম দাখিল মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষা দিচ্ছিল। সে ছিল কোরআনের হাফেজ। তার বাবা হাবিবুর রহমান উপজেলার ভাওড়া ইউনিয়নের ভাওড়া নায়াপাড়া গ্রামের স্কুলশিক্ষক।
পুলিশ জানায়, রায়হান মিয়া সকালে তার বাবার সঙ্গে মোটরসাইকেলযোগে দাখিল পরীক্ষা দিতে উপজেলা সদরে আসছিল। উপজেলা সদরের পোষ্টকামুরী চরপাড়া এলাকায় পৌঁছালে সিএনজিচালিত অটোরিকশা মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। তাতে রায়হান ও তার বাবা মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান। এ সময় গরুবোঝাই একটি পিকআপ রায়হানকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আহত রায়হানের বাবাকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. গিয়াস উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে