আশুলিয়ার বিশমাইলে পড়ে থাকা দুটি কার্টন থেকে অজ্ঞাত নারীর তিন টুকরো খণ্ডিত অংশ উদ্ধার করেছে পুলিশ। এর একটি কার্টনে দুই পা, আরেকটিতে দেহ থাকলেও সেখানে মাথা নেই। ঘটনাস্থলে কাজ করছে র্যাব ও পুলিশের একাধিক দল।
আজ বৃহস্পতিবার রাতে বিশমাইল-জিরাব সড়কের কাঠগড়া চৌরাস্তা থেকে কার্টনবন্দী এ লাশের টুকরা উদ্ধার করে পুলিশ। এর আগে বিকেলের দিকে স্থানীয়রা কার্টন দুটি পড়ে থাকতে দেখে সন্দেহ হলে পুলিশকে জানায়।
স্থানীয়রা জানান, কাঠগড়া চৌরাস্তা এলাকার জমির উদ্দিন নামে এক ব্যবসায়ীর কাপড়ের দোকানের সামনে থাকা কাঠের চৌকির ওপরে একটি ও নিচে আরেকটি কার্টন রাখা ছিল।
তারা জানান, কাঠগড়া চৌরাস্তা আশুলিয়ার অন্যতম ব্যস্ততম একটি সড়ক। প্রায় সারা দিনই এখানে যানজট লেগেই থাকে। এমন ব্যস্ত সড়কের পাশে এভাবে লাশ রেখে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন তারা।
দোকানি জমির উদ্দিন বলেন, দোকান আজ সারা দিন বন্ধই ছিল। বিকেলে দোকান খুলতে এসে দেখি দোকানের সামনে দুটি কার্টন। ভাবলাম কেউ মনে হয় ভুলে রেখে গেছে। অনেকক্ষণ হয়ে গেলে পরে আশপাশের লোকজনকে জানাই। তারা এসে একটা কার্টন খুলতে গেলে পা দেখা যায়। পরে আমরা দ্রুত পুলিশকে খবর দেই।’
এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা বিকেলে খবর পেয়ে এখানে উপস্থিত হই। লাশ উদ্ধারের কাজ চলছে। খণ্ডিত লাশ পাওয়া গেছে তবে মাথা নেই। র্যাব আঙুলের ছাপ সংগ্রহ করেছে। পিবিআই, সিআইডিও ক্রাইম সিন ভিজিট করবে, তারাও আঙুলের ছাপ নিবে। কে বা কারা কখন এগুলো রেখে গেছে আমরা তদন্ত করে দেখছি।’

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন—পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১২ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
২৩ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
২৯ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে