
শেষ মুহূর্তে রাজধানী ছাড়ছে ঘরমুখী মানুষ। শনিবার সকাল থেকে কমলাপুর রেলস্টেশনে যাত্রীদের ভিড় বেড়েছে। সবচেয়ে বেশি ভিড় ছিল উত্তর অঞ্চলের ট্রেনগুলোতে। টিকিট না পেয়ে অনেক যাত্রী ট্রেনের ছাদে উঠে যাত্রা করছে। রেলওয়ে কর্তৃপক্ষ চেষ্টা করেও যাত্রীদের নামাতে পারছে না।
আজ শনিবার ঈদযাত্রার ষষ্ঠ দিন। কমলাপুর রেল স্টেশন থেকে বেলা ১১টা পর্যন্ত প্রায় ২০টি ট্রেন বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে। আজ কমলাপুর থেকে প্রায় ৭০টি ট্রেন বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাবে।
কমলাপুর রেলস্টেশন ঘুরে দেখা যায়, শেষ মুহূর্তে বাড়ি ফিরতে স্টেশনে যাত্রীদের ভিড় বেড়েছে। যাঁরা শেষ মুহূর্তে ছুটি পেয়েছেন, তাঁরাই আজ বাড়ি ফিরছেন। বেশির ভাগ ট্রেনে যাত্রীদের ভিড় লক্ষ করা গেছে। ট্রেনের ভেতরেও আসনবিহীন যাত্রীদের দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। সকালে একতা এক্সপ্রেস ট্রেনের ছাদে যাত্রীদের উঠতে দেখা গেছে। রেলওয়ে কর্তৃপক্ষ চেষ্টা করেও কাউকে নামাতে পারেনি। সকাল ১০টা ১৫ মিনিটে কমলাপুর রেলস্টেশন থেকে ছাদে যাত্রী নিয়েই একতা এক্সপ্রেস উত্তরের উদ্দেশে যাত্রা করেছে।
ট্রেনের ছাদে ওঠা যাত্রী মো. জমশেদ আলী আজকের পত্রিকাকে বলেন, ‘টিকিট পাইনি, স্ট্যান্ডিং টিকিট কেটে স্টেশনে ঢুকেছি। কিন্তু ট্রেনের ভেতরে অনেক যাত্রী, দাঁড়ানোর জায়গা নেই। তাই ট্রেনের ছাদে উঠেছি। দীর্ঘ পথ ট্রেনের মধ্যে দাঁড়িয়ে থাকা কষ্টকর, কিন্তু ছাদে অনিরাপদ হলেও একটু বসে আরামে যাওয়া যাবে। ঝুঁকি জেনেই যাত্রা করছি।’
আরেক যাত্রী রোকন আহমেদ বলেন, ‘ঈদ করতে ঠাকুরগাঁও যাব। নারায়ণগঞ্জ একটি গার্মেন্টসে কাজ করি, গতকাল ছুটি হয়েছে, ট্রেনে যাব বলে আজ কমলাপুরে এসেছি। কিন্তু স্টেশনে এসে টিকিট পেলাম না, ফলে স্ট্যান্ডিং টিকিট কেটে যাচ্ছি। যেকোনো উপায়ে বাড়ি যেতে হবে, তাই ট্রেনের ছাদে যাচ্ছি। রেলওয়ে নিরাপত্তা বাহিনীর লোকজন নামানোর চেষ্টা করছে, কিন্তু আমরা ছাদেই যাব।’

একতা এক্সপ্রেস ট্রেন ১০টা ১৫ মিনিটে কমলাপুর ছেড়ে যাওয়ার আগে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্যরা বারবার বাঁশি বাজাচ্ছিলেন যাত্রীদের ছাদ থেকে নামানোর জন্য। কিন্তু কোনো যাত্রী নামেনি। শেষ পর্যন্ত আরএনবির সদস্য ট্রেনের ছাদে উঠেও যাত্রীদের নামানোর চেষ্টা করেন। কিন্তু ফল হয়নি।
কমলাপুর রেলস্টেশনের এক কর্মচারীরা জানিয়েছেন, রাতের ট্রেনগুলোতে ছাদে বেশি যাত্রী যাচ্ছে। গতকাল রাতে উত্তরাঞ্চলের বেশির ভাগ ট্রেনেই ছাদে যাত্রী গেছে। বিশেষ করে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে গতকাল কোনোভাবেই যাত্রীদের নামাতে পারেনি।

এ বিষয়ে জানতে চাইলে কমলাপুর রেলস্টেশনের স্টেশনে ম্যানেজার মো. শাহাদাত হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা চেষ্টা করছি টিকিট ছাড়া কাউকে স্টেশনে ঢুকতে না দিতে। কিন্তু অনেকেই স্ট্যান্ডিং টিকিট কেটে স্টেশনে ঢুকে ট্রেনের ছাদে উঠছেন। আমরাও চেষ্টা করছি তাঁদের নামানোর। তবে সবাই যেহেতু বাড়ি যাবে, যাত্রীদের অনেক ক্ষেত্রেই মানবিক দিক থেকেও জোর করা যাচ্ছে না। যতটুকু সম্ভব আমরা চেষ্টা করছি নামানোর।’
এদিকে আজও জাল টিকিট নিয়ে যাত্রীরা স্টেশনে আসছেন। স্টেশনে টিকিট চেকিংয়ের মুখে জাল টিকিটের যাত্রীরা ধারাও পড়ছেন।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১৮ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৬ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৪৩ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে