
সচিবালয়ের সামনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আজ বুধবার এক খুদে বার্তায় এ তথ্য জানিয়েছেন ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস অফিসার মুহাম্মদ তালেবুর রহমান।
গতকাল মঙ্গলবার বিকেলে সচিবালয়ের ১ নম্বর গেটের সামনে পুলিশের সঙ্গে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শতাধিক শিক্ষার্থীর পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।
এদিন জানা যায়, স্থায়ী ক্যাম্পাস ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের পদত্যাগসহ ৯ দফা দাবিতে বেলা আড়াইটার দিক থেকে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা জাতীয় প্রেসক্লাবের সামনের রাস্তায় অবস্থান নেন। তাঁরা সেখানে ৩০ মিনিটের মতো অবস্থান করেন। পরে শিক্ষা ভবনের দিকে যান তাঁরা। সেখানে শিক্ষা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থীদের পক্ষে চার সদস্যদের একটি প্রতিনিধিদল ভেতরে যান। শিক্ষা উপদেষ্টার সঙ্গে তাঁদের বিকেল ৪টা ৩০ মিনিটে সাক্ষাতের কথা ছিল।
এ সময় বাইরে অপেক্ষা করছিলেন শতাধিক শিক্ষার্থী। অপেক্ষারত শিক্ষার্থীরাই পুলিশের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন। পরে লাঠিপেটা করে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড ছোড়ে।
এদিন ঘটনার বিষয়ে ডিএমপি রমনা বিভাগের উপপুলিশ কমিশনার মো. মাসুদ আলম আজকের পত্রিকাকে বলেন, ‘শিক্ষার্থীরা সচিবালয়ের সামনে বিশৃঙ্খলা করছিল। তারা গেটের ভেতরে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। পরে সেখান থেকে তাদের সরিয়ে দেওয়া হয়। শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ছোড়া হয়। কাউকে গ্রেপ্তার বা আটক করা হয়নি।’

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২১ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৯ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে