রাজধানীর কাকরাইলের বিজয়নগর এলাকার ৭১ হোটেলের পেছনে হা-মীম ইলেকট্রনিকসের একটি টেলিভিশনের গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট। তবে পানি সংকট দেখা দেওয়ায় কাজ করতে পারছেন না ফায়ার সার্ভিসের কর্মীরা। আশপাশের ভবন থেকে পাইপের মাধ্যমে পানি নেওয়ার চেষ্টা করছেন তাঁরা।
গোডাউনের কর্মচারীরা জানিয়েছেন, সন্ধ্যায় কাজ শেষে তারা গোডাউন বন্ধ করার পরপরই এই আগুনের ঘটনা ঘটে।
আজ বুধবার বিকেল ৬টা ২০ মিনিটের দিকে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। বর্তমানে ফায়ার সার্ভিসের ১৩ ইউনিটের ১০০ কর্মী আগুন নেভাতে কাজ করছেন।
এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মো. রাফি আল ফারুক।
রাফি আল ফারুক জানিয়েছেন, বুধবার সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে বিজয়নগর হোটেল ৭১ এর পেছনের একটি গোডাউনে আগুন লাগে। পরে খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে আরও দুটি ইউনিট যুক্ত হয়। এরপর আরও তিনটি ইউনিট যুক্ত হয়। সব মিলিয়ে বর্তমানে ১৩টি ইউনিট একযোগে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছেন। এই ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন—পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১৪ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
২৫ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৩০ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে