
কিশোরগঞ্জের হাওরবেষ্টিত ইটনা সদর ইউনিয়নের ধনু নদে ধানবোঝাই নৌকা ডুবে এলাচ মিয়া (৩৫) নামের এক মাঝির মৃত্যুতে রহস্যের সৃষ্টি হয়েছে। আজ রোববার ভোরে উপজেলা সদর ইউনিয়নের কাকঠেঙ্গুর এলাকায় এ ঘটনা ঘটে।
এলাচ মিয়া কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার ডেকোনা গ্রামের মৃত অলি রহমানের ছেলে।
ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন মাঝির মৃত্যুর বিষয়টি আজকের পত্রিকাকে জানিয়েছেন। তিনি বলেন, গতকাল শনিবার সন্ধ্যায় ধান ব্যবসায়ী জাহাঙ্গীর আলম তাঁর ধানবোঝাই নৌকাটি কাকঠেঙ্গুর সেতুসংলগ্ন ধনু নদে রেখে বাড়ি যান। রাতের খাবার খেয়ে এলাচ মিয়া নৌকায় রাতযাপন করেন। আজ রোববার সকালে জাহাঙ্গীর সেখানে গিয়ে দেখেন নৌকাটি নেই। এলাচের মোবাইল নম্বরও বন্ধ। অনেক খোঁজাখুঁজি করে নদীতে ডুবন্ত নৌকা দেখলেও মাঝির সন্ধান পাননি।
খবর দিলে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ডুবরি দল বেলা ১১টার দিকে উদ্ধার অভিযান শুরু করে। কয়েক ঘণ্টার অভিযানে এলাচ মিয়ার লাশ উদ্ধার করে ইটনা থানায় হস্তান্তর করা হয়।
নৌকার মালিক জাহাঙ্গীর আলম বলেন, ‘সন্ধ্যায় নৌকায় তালা দিয়ে বাড়িতে যাই। এলাচ রাতে নৌকায় এসে ঘুমায় বলে শুনেছি। এখন তাঁর লাশ উদ্ধার করা হয়েছে। কীভাবে কী হলো বুঝতে পারছি না।’

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১২ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২৭ মিনিট আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে