এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে গাজীপুরের শ্রীপুরে ফারজানা (১৭) নামে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছে। আজ রোববার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সে সদর উপজেলার বানিয়ার চালা গ্রামের মো. সুরুজ মিয়ার মেয়ে এবং শ্রীপুর পিয়ার আলী বিশ্ববিদ্যালয় কলেজ থেকে বিজ্ঞান বিভাগে ২০২৩ সালের এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে রসায়ন বিষয়ে অকৃতকার্য হয়।
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. আ. কুদ্দুছ বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে হাসপাতাল থেকে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল জয়দেবপুর সদর থানা এলাকায়। মৃতের স্বজনেরা ওই থানায় গিয়েছে। সেখান থেকে প্রাপ্ত নির্দেশনার ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
স্বজনরা আজকের পত্রিকাকে বলেন, ফারজানা চলতি বছর পিয়ার আলী বিশ্ববিদ্যালয় কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। রোববার সে মোবাইলে পরীক্ষার ফল দেখে জানতে পারে, রসায়নে সে অকৃতকার্য হয়েছে। অভিমানে ফাঁকা বাড়িতে ঘরের দরজা বন্ধ করে সে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁসিতে ঝুলে নিচে পড়ে যায়। বাড়ির লোকজন তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নাজমুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘ওই ছাত্রীকে বেলা দেড়টার দিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। মৃত্যুর কারণ নিশ্চিত হতে না পারায় পুলিশে খবর দেওয়া হয়।’

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে