
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা মানবতা বিরোধী অপরাধের একটি মামলায় পুলিশের সাবেক আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে কঠোর গোপনীয়তার মাধ্যমে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।
আজ বৃহস্পতিবার সকালে কারাগার থেকে তাকে আদালতে হাজির করা হয় বলে জানা গেছে।
তবে মামুনকে আদালতে হাজির করার পর তার জবানবন্দি নেওয়া হয়েছে কি না বা অন্য কোনো কারণে হাজির করা হয়েছে কি না সে বিষয়ে নিশ্চিত করে কেউ কথা বলছেন না। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, তিনি ঢাকার একজন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের খাস কামরায় ২ ঘণ্টার বেশি সময় অবস্থান করেছিলেন।
আরেকটি সূত্র জানায়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নির্দেশে মানবতাবিরোধী অপরাধ সংক্রান্ত একটি মামলায় তাকে আদালতে নেওয়া হয়।
গত ১৪ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে দেশের বিভিন্ন অঞ্চলে গুলিতে শত শত আন্দোলনকারী নিহত হন এবং গুরুতর আহত হন। এ ঘটনায় সারা দেশে কয়েকশ মামলা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও ৪০টির বেশি মামলা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নির্দেশে গত ২০ অক্টোবর চৌধুরী আব্দুল্লাহ আল মামুনসহ ২০ জনকে তিনটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। তার যেকোনো একটি মামলায় চৌধুরী মামুনকে আদালতে নেওয়া হয়।
উল্লেখ্য, গত ৩ সেপ্টেম্বর দিনগত রাতে চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে রাজধানী থেকে আটক করা হয়। এরপর ৪ সেপ্টেম্বর মোহাম্মদপুরের বসিলায় মুদি দোকানদার আবু সায়দ হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
ওই মামলায় তাকে আট দিনের রিমান্ডে নেওয়া হয়। পরে পর্যায়ক্রমে প্রায় অর্ধশতাধিক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১৮ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে