
রাজধানীর বিমানবন্দরে হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালসের তেলবাহী ট্রাকের ধাক্কায় শাহাদাৎ হোসেন (৪৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গ্রেপ্তার তেলবাহী ট্রাকের চালক আল-আমিনকে (৩২) কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
আজ বুধবার বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল হক মিঞা আজকের পত্রিকাকে এ তথ্য জানান।
এর আগে গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের সামনে ঢাকা মেট্রো ল-৪১-৫২৬২ নম্বরের একটি মোটরসাইকেলকে তেলবাহী ট্রাকটি ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। এ সময় পথচারীরা তেলবাহী ট্রাকসহ (ঢাকা মেট্রো ঢ-১১-০৩৫৬) চালক মো. আল-আমিনকে (৩২) আটক করে পুলিশে সোপর্দ করে।
এ ঘটনায় নিহতের ভাই বাবুল হোসেন বাদী হয়ে বিমানবন্দর থানায় মামলা করেন। আজ সকালে পুলিশ আল-আমিনকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠালে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
নিহত ওই মোটরসাইকেল আরোহী রাজধানীর বাড্ডার বেরাইদ এলাকার ইসমাঈল মিয়ার ছেলে। অন্যদিকে কারাগারে যাওয়া ওই ট্রাকচালক ভোলার বোরহান উদ্দিন উপজেলার বোয়ালিয়া গ্রামের রুহুল আমিনের ছেলে।
এ বিষয়ে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল হক মিঞা আজকের পত্রিকাকে বলেন, তেলবাহী ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই মোটরসাইকেলচালকের মৃত্যু হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় গাড়িসহ ঘাতক চালককে গ্রেপ্তার করা হয়েছে।
ওসি আজিজুল হক বলেন, নিহতের ঘটনায় ভুক্তভোগীর ভাই বাবুল হোসেন বাদী হয়ে একটি মামলা করেছেন। মামলাটি সড়ক পরিবহন আইনে করা হয়েছে। ওই মামলায় গ্রেপ্তার হওয়া চালক আল-আমিনকে আজ সকালে আদালতে পাঠানো হলে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩২ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে