কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার গচিহাটা রেলস্টেশন পয়েন্টে আন্তঃনগর কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ চারটি বগি লাইনচ্যুত হয়েছে। কিশোরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার পর আজ শনিবার বিকেল ৪টা ২০ মিনিটের দিকে গচিহাটা রেলস্টেশনে ট্রেনটি ঢুকার সময় এ দুর্ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও ভৈরব-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।
কিশোরগঞ্জ রেলস্টেশনের স্টেশন মাস্টার মো. মিজানুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, চট্টগ্রাম থেকে ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ট্রেনটির গচিহাটা স্টেশনে কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ক্রসিং হওয়ার কথা ছিলো। কিন্তু ক্রসিং এর জন্য পয়েন্টে লাইন পরিবর্তনের সময় কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ও তিনটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে।
এতে বিজয় এক্সপ্রেস ট্রেনের লাইনেই কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি রয়ে যায়। ফলে গচিহাটা স্টেশন বিজয় এক্সপ্রেস ট্রেনটি আটকা পড়েছে।
এ পরিস্থিতিতে ভৈরব-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। উদ্ধারকারী ট্রেনের জন্য বার্তা পাঠানো হয়েছে। উদ্ধারকারী ট্রেন এসে ইঞ্জিন ও বগিগুলো লাইনে ওঠানোর পর পুনরায় ট্রেন চলাচল শুরু হবে বলেও স্টেশন মাস্টার মো. মিজানুর রহমান জানিয়েছেন।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে