রাজধানীর কলাবাগানে গরুবোঝাই একটি পিকআপ ডাকাতির ঘটনায় আরও দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার বিকেলে পৃথক স্থান থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গত ৯ জানুয়ারি ভোররাতে কলাবাগানের মিরপুর রোড থেকে ৯টি গরুসহ একটি পিকআপ ডাকাত দল অস্ত্রের মুখে জিম্মি করে ছিনিয়ে নেয়। এ ঘটনায় গরু ব্যবসায়ী মো. মেহেদী হাসান বাদী হয়ে কলাবাগান থানায় অজ্ঞাত ১০-১২ জনের বিরুদ্ধে একটি ডাকাতির মামলা করেন।
এ ঘটনায় এখন পর্যন্ত মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং একটি গরু উদ্ধার করা হয়েছে। আজ গ্রেপ্তার হওয়া দুজন হলেন মো. সোহেল মিয়া ও মো. ফারুক হোসেন।
ডিএমপির নিউমার্কেট জোনের সহকারী কমিশনার (এসি) তারিক লতিফ জানান, শনিবার বিকেলে সোহেল মিয়াকে শাহআলী থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় এবং তাঁর কাছ থেকে একটি গরু উদ্ধার করা হয়েছে। পরে নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকায় অভিযান চালিয়ে ফারুক হোসেনকে গ্রেপ্তার করা হয়।
এর আগে ১০ জানুয়ারি রিয়াজ গোলদার, মেহেদী হাসান ও ফয়সাল নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত পিকআপটি উদ্ধার করা হয়েছে। তবে এখনো আটটি গরু উদ্ধার হয়নি।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে