টাঙ্গাইলের মির্জাপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে বাসের ধাক্কা লেগে এক নারীসহ দুজন নিহত হয়েছেন। আজ বুধবার ভোরে উপজেলার গোড়াই মিলগেট এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন নীলফামারীর ডিমলা উপজেলার রামডাঙা গ্রামের মৃত দুলাল হোসেনের স্ত্রী ফরিনা বেগম (৫৫) ও বাসের সুপারভাইজার একই জেলার বাবুরহাট গ্রামের আব্দুল খালেকের ছেলে মুগনী (৩৫)।
মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আনিসুজ্জামান দুর্ঘটনার তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন। তিনি বলেন, ‘বাস ও ট্রাক আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ নিহতদের পরিবারের কাছে দেওয়া হবে।’
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নীলফামারী থেকে ঢাকাগামী অনিতা পরিবহনের একটি বাস আজ বুধবার ভোর সাড়ে ৪টার দিকে মহাসড়কের গোড়াই মিলগেট এলাকায় পৌঁছায়। এ সময় দাঁড়িয়ে থাকা পল্লিবিদ্যুতের খুঁটি বোঝাই একটি ট্রাকের সঙ্গে এই বাসের ধাক্কা লাগে। এতে বাসের সামনের গ্লাস ভেঙে পল্লিবিদ্যুতের খুঁটি বাসের ভেতরে ঢুকে পড়ায় ফরিনা বেগম ও মুগনী নিহত হন। এই ঘটনায় ঘটনায় দুই যাত্রী অল্প আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২২ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৩ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৩৮ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে