মানিকগঞ্জের সিঙ্গাইরে মাদ্রাসার শ্রেণিকক্ষে এক শিক্ষিকার গলায় রশি প্যাঁচানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার বিকেল ৫টার দিকে উপজেলার শায়েস্তা ইউনিয়নের সাহরাইল বাজারের পাশে ‘মদিনা শিশু একাডেমি’ মাদ্রাসায় এ ঘটনাটি ঘটে।
শিক্ষিকার নাম—রোকসানা আক্তার রিক্তা (২৪)। তিনি ওই ইউনিয়নের আঠারো পাইক্কা গ্রামের আবেদন আলীর মেয়ে।
এ বিষয়ে শায়েস্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম আজকের পত্রিকাকে জানান, প্রতিদিনের মতো ক্লাস শেষ করে টিউশনের জন্য মাদ্রাসায় থেকে যান ওই শিক্ষিকা। বিকেল ৪টার দিকে মাদ্রাসার আয়া শ্রেণিকক্ষ ঝাড়ু ও তালা লাগাতে গিয়ে মেঝেতে তাঁকে পড়ে থাকতে দেখেন। পরে আশপাশের লোকজন গিয়ে গলায় রশি বাঁধা অবস্থায় শিক্ষিকার লাশ দেখে সিঙ্গাইর থানা-পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
এ বিষয়ে সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়ারুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩২ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে