নারায়ণগঞ্জ বন্দরে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা ময়না বেগম (৪৫) নামে এক নারীর দাফন সম্পন্ন করেছে টিম খোরশেদ। এ নিয়ে ২৭৫ তম করোনা মৃতের মরদেহ দাফন করলেন তারা।
শনিবার সকালে বন্দরের রেললাইন এলাকার স্থানীয় কবরস্থানে সেই নারীর মরদেহ দাফন করা হয়।
এর আগে, শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টায় নারায়ণগঞ্জের করোনা মেডিকেটেড হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। পরে তাঁর পরিবারের আহ্বানে টিম খোরশেদের সদস্যরা লাশ গ্রহণ করে গোসল, জানাজা ও দাফন সম্পন্ন করেন।
এ দাফন কাজে ছিলেন আনোয়ার হোসেন, রোজিনা আক্তার, সুমন দেওয়ান, মনি বেগম, আল আমিন খাঁন ও নাঈম মোল্লা।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
২ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে