গাজীপুর–২ আসনে নৌকা প্রতীকের প্রার্থী যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেছেন, ‘আমাকে বেছে নিতে হবে না। আপনারা যোগ্যতার ভিত্তিতে যোগ্য প্রার্থীকে বেছে নিন।’
আজ বুধবার গাজীপুর মহানগরীর টঙ্গীর সাহাজ উদ্দিন সরকার একাডেমির অ্যান্ড কলেজে একটি অনুষ্ঠানের যোগদান শেষে গণসংযোগের সময় তিনি এসব কথা বলেন।
জাহিদ আহসান রাসেল বলেন, ‘আপনারা আমাকে গত কয়েক বার এমপি নির্বাচিত করেছেন। এবারের নির্বাচনে কারও কোনো মিথ্যা আশ্বাসে আপনাদের পবিত্র আমানত নষ্ট করবেন না। যারা আপনাদের কোনো কাজে আসেনি, তারাই এখন আপনাদের কাছে ভোট চাইতে আসবে। আমার কর্মকাণ্ডের বিষয়ে আপনারা জানেন। আমি বিশ্বাস করি, আপনারা আমাকে বিজয়ী করবেন।’
প্রতিমন্ত্রী বলেন, ‘আমাকে আরও একবার সুযোগ দেন। আমি আগামীতে গাজীপুরে শতভাগ শিক্ষা নিশ্চিত করতে কাজ করব। আমার বিরুদ্ধে কিছু মানুষ বিষোদ্গার করছে। আপনারা তাতে কান দেবেন না। কারও প্ররোচনায় ভুল সিদ্ধান্ত নেবেন না।’

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে