
বাংলাদেশ পুলিশের রেডিও ডিভাইস ক্রয় প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে করা আবেদন নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। হাইটেরা কমিউনিকেশনস করপোরেশন লিমিটেডের রিট নিষ্পত্তি করে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর বেঞ্চ এ আদেশ দেন।
স্বরষ্ট্রমন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবকে এ আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। গত ৩ মার্চ দেওয়া এ আদেশের বিষয়টি আজ রোববার গণমাধ্যমকে জানান রিটকারী পক্ষের আইনজীবী মিন্টু কুমার মন্ডল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।
মিন্টু কুমার মন্ডল সাংবাদিকদের বলেন, গত বছর ২ আগস্ট পুলিশ টেলিকম সংস্থা বাংলাদেশ পুলিশের রেডিও ডিভাইস ও যন্ত্রাংশ ক্রয়ের জন্য দুটি আন্তর্জাতিক দরপত্র আহ্বান করে। এতে তিনটি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। প্রতিষ্ঠানগুলো হচ্ছে সিঙ্গাপুরের টেকনিক কমিউনিকেশনস অ্যান্ড ইলেকট্রনিকস পিটিআই লিমিটেড, চীনের হাইটেরা কমিউনিকেশনস করপোরেশন লিমিটেড এবং চীনের কালটা টেকনোলজিস কোম্পানি লিমিটেড। এর মধ্যে দুটি প্রতিষ্ঠান শর্তপূরণ করতে না পারায় শুধু হাইটেরা কমিউনিকেশনস টিকে থাকে। এরপর পরবর্তী প্রক্রিয়া শেষ করতে ২০ থেকে ২৫ দিন সময় লাগার কথা থাকলেও ৭০ থেকে ৭৫ দিনেও দরপত্র নিষ্পত্তি করা হয়নি।
আইনজীবী মিন্টু কুমার আরও বলেন, আমরা খোঁজ নিয়ে জানতে পারি শর্তপূরণ করতে না পারা একটি প্রতিষ্ঠানকে সুবিধা দিতে রি–টেন্ডারের প্রক্রিয়া চলছে। এরপর এই টেন্ডার প্রক্রিয়ায় নানা অনিয়ম তুলে ধরে এ বিষয়ে ব্যবস্থা নিতে গত বছরের ৩১ ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব বরাবর লিখিত আবেদন করা হয়।
হাইটেরা কমিউনিকেশনস করপোরেশন লিমিটেডের আবেদনটি দীর্ঘদিনেও নিষ্পত্তি না করায় রিট করা হয়।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে