
বর্তমানে হিজড়া ও ট্রান্সজেন্ডার নারীরা ইতিবাচক গ্রহণযোগ্যতা পেলেও তা কাঙ্ক্ষিত পর্যায়ে নয় বলে উল্লেখ করেন হিজড়া ও ট্রান্সজেন্ডার জনগোষ্ঠীর সদস্যরা। তাই নারী-পুরুষের পাশাপাশি তৃতীয় লিঙ্গের মানুষদের জন্য জাতীয় সংসদে সংরক্ষিত আসনের দাবি জানিয়েছেন তাঁরা।
আজ রোববার জাতীয় প্রেসক্লাবে সামাজিক সংগঠন ‘সুস্থ জীবন’-এর আয়োজনে একটি সংবাদ সম্মেলনে এ কথা বলেন তৃতীয় লিঙ্গের বিভিন্ন সংগঠনের সদস্যরা। সংবাদ সম্মেলনে তাঁদের স্লোগান ছিল, ‘জাতীয় সংসদে সংরক্ষিত আসন, পূর্ণ হবে সকলের অংশগ্রহণ’।
সংবাদ সম্মেলনে উপস্থিত বক্তারা দাবি করেন, নীতিনির্ধারণী পর্যায়ে নারী-পুরুষের পাশাপাশি তৃতীয় লিঙ্গের সদস্যদের অংশগ্রহণ নিশ্চিত করা না গেলে জাতীয় উন্নয়ন ব্যাহত হবে। সবার উন্নয়ন নিশ্চিত করার মাধ্যমেই সমাজের উন্নয়ন ত্বরান্বিত করা সম্ভব। সবার সম্মিলিত অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে জাতীয় সংসদে তৃতীয় লিঙ্গের সদস্যদের জন্য সংরক্ষিত আসন দেওয়ার জন্য জোর দাবি জানিয়েছেন তাঁরা।
২০১৩ সালে হিজড়া জনগোষ্ঠীকে নিয়ে একটি গেজেট প্রকাশ করা হয়। এরপর তেমন বড় কোনো পদক্ষেপ গ্রহণ বা উন্নয়ন এই জনগোষ্ঠী ভোগ করছে না বলে উল্লেখ করেন সুস্থ জীবন সংগঠনের সভাপতি পার্বতী আহমেদ। কাজ শুধু কাগজে-কলমে হচ্ছে, কিন্তু বাস্তবায়ন হচ্ছে না দাবি করে তিনি বলেন, ‘সমাজকল্যাণ একটা ট্রেনিং দিয়ে ১০ হাজার টাকা ধরায় দেয়। এই সময়ে একজন হিজড়া ১০ হাজার টাকা দিয়ে কীভাবে নতুন কিছু শুরু করতে পারে? পঞ্চাশের ওপরে বয়স্ক একজন হিজড়াকে ৩০০-৪০০ টাকা দিচ্ছে, এটা দিয়ে তার কী হবে? এই কথাগুলো কেউ নীতিনির্ধারণী পর্যায়ে বলছে না। কারণ সেখানে আমাদের কোনো প্রতিনিধি নাই। এ জন্যই সংসদে সংরক্ষিত আসনের দাবি জানিয়েছে হিজড়া জনগোষ্ঠী।’
সংরক্ষিত আসন দেওয়া হবে বললেও অনেক প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয় বলে দাবি করেন উপস্থিত বক্তারা। সেতুবন্ধন কল্যাণ সংঘের সভাপতি জয়িতা ভানু বলেন, ‘এখানে অনেক জটিলতা আছে। আসন দেওয়া হবে বলার পর আমরা নমিনেশন সাবমিট করি। এরপর অনেক প্রতিবন্ধকতা এসেছে। আমাদের কথা সংবিধানেও এসেছে। এর পরেও বিভিন্ন প্রতিকূলতার মধ্য দিয়ে যেতে হচ্ছে।’

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে