
গাজীপুরের টঙ্গীতে একটি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করায় শ্রমিকেরা বিক্ষোভ করছেন। আজ রোববার সকাল ১০টার দিকে টঙ্গীর মিলগেট এলাকার যমুনা অ্যাপারেলস লিমিটেড নামের কারখানার শ্রমিকেরা এই বিক্ষোভ করছেন।
কারখানা সূত্রে জানা যায়, গত মঙ্গলবার কারখানাটির ১১৬ জন শ্রমিকের বিরুদ্ধে উচ্ছৃঙ্খল কর্মকাণ্ডের অভিযোগ তুলে তাঁদের চাকরি থেকে অব্যাহতি দেয় কর্তৃপক্ষ। পরে শ্রম আইন অনুযায়ী তাঁদের সবার পাওনা পরিশোধ করা হয়। শ্রমিক অসন্তোষ এড়াতে গত বুধ ও বৃহস্পতিবার কারখানার উৎপাদন বন্ধ রাখা হয়। শনিবার সকালে কারখানার অন্যান্য শ্রমিক কাজে যোগ দেন। পরে চাকরিচ্যুত শ্রমিককে চাকরিতে পুনর্বহালের দাবিতে কারখানার ভেতরে কর্মবিরতি পালন করেন অন্য শ্রমিকেরা। বিকেল সাড়ে ৫টার দিকে শ্রমিকেরা কারখানা ছেড়ে চলে যান।
রোববার সকালে ফের কাজে যোগ দিতে এসে শ্রমিকেরা কারখানার প্রধান ফটকে অনির্দিষ্টকালের জন্য বন্ধের নোটিশ দেখতে পান। পরে কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।
বিক্ষুব্ধ শ্রমিকেরা বলেন, ‘পূর্বে শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে কারখানায় বিশেষ ভূমিকা পালন করেন ওই ১১৬ জন চাকরিচ্যুত শ্রমিক। কারখানা কর্তৃপক্ষ তাঁদের চিহ্নিত করে রাখেন। এ মাসে তাঁদের ছাঁটাই করা হয়। কয়েক দিন ধরে চাকরিচ্যুত শ্রমিকদের পুনরায় নিয়োগের দাবি জানিয়ে এসেছি। আজ সকালে কাজে এসে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশ দেখতে পাই।’
কারখানা মালিক মো. রাকিব সাজ্জাদ মোবাইল ফোনে বলেন, ‘শ্রমিকদের অযৌক্তিক দাবি মানা সম্ভব নয়। উচ্ছৃঙ্খল শ্রমিকেরা কারখানায় ভাঙচুর করতে পারেন। তাই অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করেছি।’
গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক (টঙ্গী জোন) ইসমাইল হোসেন আজকের পত্রিকাকে বলেন, কারখানাটিতে প্রায় দেড় হাজার শ্রমিক রয়েছেন। তাঁরা সকালে কাজে যোগ দিতে এসে কারখানা বন্ধের নোটিশ দেখতে পেয়ে বিক্ষুব্ধ হয়ে ওঠেন। শ্রমিকেরা কারখানার সামনে অবস্থান করছেন। সমস্যা সমাধানে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিক প্রতিনিধির সঙ্গে আলোচনা করছেন।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে