
রাজবাড়ীতে পদ্মায় গোসল করতে নেমে এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। আজ শনিবার বেলা ১১টার দিকে পদ্মা নদীর গোদার বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ ছাত্রের নাম মো. আসিফ মুস্তাহিদ (১৪)। সে রাজবাড়ী পৌরসভা ৯ নম্বর ওয়ার্ডের ধুঞ্চি গোদার বাজার গ্রামের মো. আবুল কালাম আজাদের ছেলে। এ ছাড়া সে শহরের ইয়াছিন উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী
স্বজন ও স্থানীয়দের বরাতে ফরিদপুর ফায়ার সার্ভিসের লিডার মো. নেছার আলী জানান, বেলা সাড়ে ১১টার দিকে গোদার বাজার পদ্মা নদীতে তিন বন্ধুসহ আসিফ গোসল করতে নামে। নদীর মাঝে চর জাগায় তারা সাঁতরে চরে যায়। সেখান থেকে ফেরার পর নদীর পাড়ে এসে আসিফের খোঁজ না পেয়ে স্বজনদের জানায়। বেলা পৌনে ২টার দিকে খবর পেয়ে ফরিদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা উদ্ধারকাজ শুরু করে।
মো. নেছার আলী আরও জানান, নদীতে ফায়ার সার্ভিসের ছয় সদস্যের ডুবুরিদল তাদের উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। বিকেল ৫টা পর্যন্ত নদীতে উদ্ধার তৎপরতা চালিয়েও আসিফের খোঁজ পাওয়া যায়নি। পরে উদ্ধার তৎপরতা শেষ করা হয়। আগামীকাল সকাল থেকে আবারও উদ্ধার তৎপরতা চালাবেন বলে জানান এই কর্মকর্তা।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৭ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১২ মিনিট আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে