
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকাণ্ডে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি বুয়েটের মেকানিক্যাল ডিপার্টমেন্টের শিক্ষার্থী মুনতাসির আল জেমি কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের কনডেম সেল থেকে পলায়নের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন বুয়েটের শিক্ষার্থীরা।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টায় শিক্ষার্থীরা বুয়েটের শহিদ মিনার থেকে মিছিল শুরু করে। পরে মিছিলটি পলাশী মোড়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর হয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে আসে। রাজু ভাস্কর্যে এসে এক সংবাদ সম্মেলন করেন বিক্ষোভকারী শিক্ষার্থীরা।
মিছিলে ‘ফাসির দড়ি ঝুলাই দে, সব খুনীদের গর্দানে’, ‘আবরার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেবো না’, আমার ভাই কবরে, খুনী কেন বাহিরে’, ‘জুলাইয়ের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’—ইত্যাদি স্লোগান দেন শিক্ষার্থীরা।
রাজু ভাস্কর্যে সংবাদ সম্মেলনে শহীদ আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফাইয়াজ বলেন, ‘আজ আমার ভাই আবরার ফাহাদের হত্যা মামলায় হাইকোর্টে শুনানি ছিল। সেখানে আমরা জানতে পারি, আমার ভাইয়ের খুনী মুনতাসির আল জেমি পালিয়ে গেছে। আমার ভাইয়ের খুনীর পলায়নের জন্য রাষ্ট্র দায়ী। বর্তমান সরকার এই দায় এড়াতে পারবে না। সরকারের উর্ধ্বতনরা এটা জানতে পেরেছিল কিন্তু তারা ইচ্ছাকৃতই সেটা লুকিয়ে রেখেছিল। হাইকোর্ট থেকে আজ জানানো হয়, সে ৫ আগস্টের পরেই পালিয়েছে গেছে।’
তিনি বলেন, ‘প্রশাসন এ ব্যাপারটি কেন লুকিয়েছে, এত দিনে কেন কোনো পদক্ষেপ নেয়নি, আমরা এর স্পষ্ট কোনো জবাব পাইনি। এটা রাষ্ট্রের জন্য লজ্জাজনক বিষয়। আমরা প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট জবাব চাই। পলাতক আসামিকে দ্রুত আটক করার পদক্ষেপ নেওয়ার আহবান জানাই। এছাড়া পলায়নের সাথে যারা জড়িত তাদেরকে চিহ্নিত করে শাস্তির আওতায় আনার দাবি জানাই।’

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১৭ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২২ মিনিট আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে