
নারায়ণগঞ্জ সিটি মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেন, ‘অন্যায়ের বিরুদ্ধে নারায়ণগঞ্জে কাউকে রুখে দাঁড়াতে দেখি না। এই শহরে কত ধরনের অন্যায় ঘটনা ঘটছে। ত্বকীসহ শীতলক্ষ্যা নদীতে কত লাশ পাওয়া গেছে। কোনো মৌলভি সাহেবকে দেখি নাই এর প্রতিবাদ করতে। কিন্তু আইভীকে গালাগালি করতে হবে তাদের।’
পরিবেশ দিবস উপলক্ষে আজ বুধবার নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটে এক চিত্রাঙ্কন প্রতিযোগিতায় তিনি এসব কথা বলেন। এর আগে গত রোববার শহরের চাষাঢ়ায় এক অনুষ্ঠানে হেফাজত ইসলামের নেতৃবৃন্দ মেয়রের সমালোচনা করে বক্তব্য দেন।
মেয়র আইভী বলেন, ‘যা–ই হোক আমাকে দশ কথা বলুক তাতে কিছু যায়–আসে না। শুধু তাদের বলব, যার যার অবস্থান বুঝে কথা বলুন। এমন কথা বলবেন না, যাতে মানুষ উল্টো আপনাদের ঘৃণা করা শুরু করে। আমি সবার সঙ্গে বন্ধুত্ব চাই। কথার পিঠে কথা বলে বা ঝগড়া করে সময় নষ্ট করতে চাই না। একসঙ্গে আমাদের শহর গড়তে চাই।’
নাসিক মেয়র বলেন, ‘যারা পবিত্র কোরআন, গীতা, বাইবেলের পণ্ডিত হন, তাদের মুখে অন্যকে আক্রমণ করা সাজে না। তারা আমাদের জন্য উদাহরণ।
ইদানীং এখানে (শেখ রাসেল পার্ক) নারীদের অনেকে বলে, তারা মাথায় ঘোমটা দেয়নি কেন? টিপ কেন পরেছে? ঘোমটা–টিপ মানুষের (নারীদের) ব্যক্তিগত বিষয়। এটা নিয়ে কেউ প্রশ্ন করতে পারেন না। পর্দা করা প্রত্যেকের নিজস্ব বিষয়। যদি ভালো না লাগে, তাহলে তাকাব না। কিন্তু সমালোচনা কেন করব? অন্যায় কাজ তো তারা করছে না।’
পার্ক নিয়ে ষড়যন্ত্র হচ্ছে দাবি করে তিনি বলেন, ‘এই রাসেল পার্ক সবার জন্য উন্মুক্ত। ছোট, বড়, বৃদ্ধ সবাই আসতে পারছেন। কিন্তু এই পার্ক নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে। চারুকলা নিয়েও অনেক ষড়যন্ত্র হচ্ছে। ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করবেই। যারা বাজে কথা বলে–তারা বাজে কথা বলবেই। কিন্তু আমাদের ভালো কাজ করে যেতে হবে। মানুষ বিচার করবে কর্ম দিয়ে।’
এ সময় নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটের অধ্যক্ষ শামসুল আলম আজাদ, নাসিক কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস, নাসিকের নগর পরিকল্পনাবিদ মঈনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
৪০ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২ ঘণ্টা আগে