
মুন্সিগঞ্জ সদর উপজেলায় মুক্তারপুর সেতুর নিচের একটি সড়ক থেকে অজ্ঞাতনামা এক যুবকের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রত্যক্ষদর্শী কয়েকজনের দাবি, ওই তরুণ লাফিয়ে নিচে পড়েছেন। আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে ধলেশ্বরী নদীর তীরবর্তী মুক্তারপুর-রিকাবীবাজার সড়ক থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি। লাশটি মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ওপর থেকে লাফিয়ে নিচে সড়কে পড়ার পরও ওই যুবক বেশ কিছুক্ষণ বেঁচে ছিলেন। কিন্তু তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিতে উদ্যোগী দেখা যায়নি ঘটনাস্থলে থাকা কাউকে। সেখানে দেখা যায়, বেশ কয়েকজন ওই যুবককে ঘিরে মৃত্যুযন্ত্রণার দৃশ্য মোবাইলে ধারণ করছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকাল ১০টার দিকে মুক্তারপুর সেতু থেকে ওই যুবক ঝাঁপ দেন। তিনি নদীতীরে মুক্তারপুর-রিকাবীবাজার সড়কের ওপর আছড়ে পড়েন। সে সময় বেশ কিছুক্ষণ মৃত্যুযন্ত্রণায় ছটফট করে মারা যান। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানান স্থানীয়রা। দুপুর ১২টার দিকে মরদেহটি সড়ক থেকে স্থানীয়রা তুলে নিয়ে ভ্যানে করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘বেলা সাড়ে ১১টার দিকে ৯৯৯ থেকে আমরা বিষয়টি জানতে পারি। ঘটনাস্থলে পৌঁছানোর আগেই লাশ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে লাশটি হাসপাতালের মর্গে রয়েছে।’
ওসি আরও বলেন, ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি। তবে বেশভূষা দেখে মনে হয়, তিনি মানসিক ভারসাম্যহীন।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে