বাংলাদেশ পুলিশের উপমহাপরিদর্শক থেকে অতিরিক্ত মহাপরিদর্শক পদে পদোন্নতি পেলেন ১৪ পুলিশ কর্মকর্তা। তাদের মধ্যে চার জনকে নিয়মিতভাবে এবং বাকি ১০ জনকে সুপারনিউমারারিভাবে পদোন্নতি দেওয়া হয়।
আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মো. মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশে চার কর্মকর্তাকে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক পদে পদোন্নতি প্রদান করা হয়। তারা হলেন- পুলিশ সদর দপ্তরের খন্দকার লুৎফুল কবির ও মো. তওফিক মাহবুব চৌধুরী, এন্টি টেররিজম ইউনিটের মোহা. আবদুল আলীম মাহমুদ ও হাইওয়ে পুলিশের মো. মাসুদুর রহমান ভূঞা।
এ ছাড়া অপর এক প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশে ১০ কর্মকর্তাকে সুপারনিউমারারিভাবে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক পদে পদোন্নতি প্রদান করা হয়। তারা হলেন পুলিশ টেলিকমের এ কে এম শহিদুর রহমান ও বশির আহম্মদ, ট্রেনিং ড্রাইভিং স্কুলের কমান্ড্যান্ট মো. ময়নুল ইসলাম, স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রটেকশন ব্যাটেলিয়নের গোলাম কিবরিয়া, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়, সিআইডির কুসুম দেওয়ান, পুলিশ সদর দপ্তরের আনোয়ার হোসেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের এ কে এম হাফিজ আক্তার ও ড. খ. মহিদ উদ্দিন এবং রংপুর রেঞ্জের আব্দুল বাতেন।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে