রাজধানী শ্যামপুর এলাকা থেকে জালনোট প্রস্তুতকারী চক্রের ১ সদস্যকে আটক করেছে র্যাব। তাঁর নাম হৃদয় মাতব্বর (২২)। আজ শুক্রবার ভোরে তাঁকে আটক করা হয়।
র্যাব-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, র্যাব-৩ এর একটি আভিযানিক দল রাজধানীর শ্যামপুর থানাধীন পশ্চিম ধোলাই পাড় এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় জালনোট তৈরি ও ব্যবসায়ী চক্রের মূল হোতা হৃদয়কে আটক করা হয়।
অভিযানে আটক হৃদয়ের কাছ থেকে জালনোট তৈরিতে ব্যবহৃত ১টি সিপিইউ, ১ টি মনিটর, ১ টি প্রিন্টার, ১ টি কী-বোর্ড, ১ টি মাউস, ১ টি রাউটার, ২ টি মাল্টিপ্লাগ, ১ টি পেপার কাটার, ৯ টি ভুয়া এনআইডি কার্ড, ৩ টি ভুয়া ভারতীয় এনআইডি কার্ডের ফটোকপি এবং ৬০ হাজার ৭০০ টাকা মূল্যমানের জাল টাকা (৬০২টি ১০০ টাকার নোট এবং ১টি ৫০০ টাকার নোট) উদ্ধার করা হয়।
শামীম হোসেন আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে জানা গেছে—আটককৃত হৃদয় আগে থেকেই কম্পিউটারে পারদর্শী। সে ধোলাই পাড় এলাকার একটি কম্পিউটারের দোকানে কাজ করত। সে ইউটিউব থেকে জালটাকা বানানোর প্রক্রিয়া দেখে এবং নিজের অর্জিত কম্পিউটারে দক্ষতা কাজে লাগিয়ে জাল নোট তৈরিতে পারদর্শিতা অর্জন করে। আটক আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
৩০ মিনিট আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
২ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে