ছিনতাই, চুরি ও ডাকাতির ঘটনায় ২০৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গত রোববার রাত ১২টার পর থেকে সোমবার বেলা ১২টা পর্যন্ত তাদের গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন ডিএমপির উপপুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মহানগরীর বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত মোট ২০৬ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে ১৭ জন ডাকাত, ২০ জন পেশাদার সক্রিয় ছিনতাইকারী, চারজন চাঁদাবাজ, ১৪ জন চোর, ১৩ জন চিহ্নিত মাদক কারবারি, ২৯ জন পরোয়ানাভুক্ত আসামিসহ অন্যান্য অপরাধী রয়েছে।
এতে আরও বলা হয়, অভিযানে বিভিন্ন অপরাধে ব্যবহার করা একটি দেশীয় লোহার তৈরি পাইপগান, পাঁচ রাউন্ড গুলি, একটি খালি কার্তুজ, দেশীয় অস্ত্রসহ ১৬টি সিম কার্ড, ১৫ বস্তা পলিথিন, একটি বাস, দুটি মোবাইল ও নগদ ২২ হাজার ৩৯০ টাকা ও বিভিন্ন ধরনের মাদক উদ্ধার করা হয়। এসব অপরাধে ডিএমপির বিভিন্ন থানায় ৫৩টি মামলা রুজু করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ঢাকা মহানগর পুলিশের বিভিন্ন ধরনের ৬৬৭টি টহল টিম দায়িত্ব পালন করে। এ ছাড়া মহানগর এলাকার নিরাপত্তা বৃদ্ধির জন্য ৭১টি পুলিশি চেকপোস্ট পরিচালনা করা হয়। এপিবিএন, সিটিটিসি, অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) এবং র্যাবের টহল টিমও দায়িত্ব পালন করে।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২০ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৭ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৪৪ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে