
গাজীপুরের শ্রীপুরে লিকুইড পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বহনকারী একটি ট্যাংকার মেরামতের সময় গ্যাস ছড়িয়ে অগ্নিকাণ্ডে অন্তঃসত্ত্বা এক নারীসহ তিনজন দগ্ধ হয়েছেন। তাঁদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
আজ সোমবার সকালে উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের রাজাবাড়ী বাজারের পাশে এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় এক নারীকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন হাসপাতালে চিকিৎসক।
আহতরা হলেন বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার খারকুলিয়া গ্রামের এমদাদুল হকের স্ত্রী হেলেনা খাতুন (৫৪), লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার দইখোয়া গ্রামের সামসুল হকের স্ত্রী হালিমা খাতুন (৪২) ও হালিমা খাতুনের পুত্রবধূ অন্তঃসত্ত্বা রিতা আক্তার (২১)। তাঁরা সবাই স্থানীয় মোহাম্মদ আলীর বাড়ির ভাড়াটিয়া।
প্রত্যক্ষদর্শী সিদ্দিক মিয়া বলেন, সকালে রাজাবাড়ী বাজারের শ্রীপুর সড়কের পাশে এলপিজি বহনকারী একটি ট্যাংকার মেরামতের কাজ করছিলেন কয়েকজন লোক। হঠাৎ আশপাশের এলাকায় গ্যাস ছড়িয়ে আগুন জ্বলতে থাকে। এ সময় আশপাশের এলাকায় গ্যাসের সঙ্গে আগুন ছড়িয়ে পড়ে। আগুন আশপাশের বাড়িতে ছড়িয়ে পড়ে।
এ সময় বাড়ির উঠানে মাছ কাটছিলেন কয়েকজন নারী। আগুনে হালিমা আক্তার, হেলেনা ও অন্তঃসত্ত্বা রিতা আক্তারের শরীরে আগুন লাগে। মানুষ আশপাশের আগুন নেভানো কাজে ব্যস্ত থাকার সময় গ্যাস বহনকারী ট্যাংকার নিয়ে পালিয়ে যায়।
বাজারের দোকানি রফিকুল ইসলাম বলেন, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গ্যাস বহনকারী ট্যাংকারটি পাওয়া যায়নি। আগুন লাগার খবরে আশপাশের ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। তিনজন নারী বাড়িতে কাজ করার সময় আগুনে শরীর পুড়ে যায়। তাঁদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁদের অবস্থা খুবই খারাপ। আগুনে আশপাশের বাঁশঝাড়, ঘরবাড়ি ও গাছগাছালি পুড়ে গেছে। সড়কের পাশের একটি দোকানও পুড়ে গেছে।
গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে সার্জারি (নারী) বিভাগের চিকিৎসক আবু সাঈদ সজিব জানান, তিনজন অগ্নিদগ্ধের মধ্যে হালিমার শরীরের ৫০ ভাগ পুড়ে গেছে। তাঁর অবস্থা সংকটময়। তাঁকে উন্নত চিকিৎসার জন্য শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। বাকি দুজনের মধ্যে অন্তঃসত্ত্বা নারীর অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল আজকের পত্রিকাকে বলেন, গ্যাস বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে