
গাজীপুরের কালিয়াকৈরে একটি হোটেলে ফেরত দেওয়া বাসি খাবারের টাকা দিতে না চাওয়ায় ট্রাফিক পুলিশের এক পরিদর্শককে পিটিয়ে আহত করেছেন হোটেল মালিক ও কর্মচারীরা। গতকাল শুক্রবার রাতে সফিপুর বাজারের ইমা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে। এ ঘটনায় করা মামলায় ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আহত পরিদর্শকের নাম মো. মেহেদী হাসান (৪২)। তিনি গাজীপুর জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক হিসেবে কর্মরত আছেন।
পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, দায়িত্ব পালন শেষে গতকাল শুক্রবার রাত ১০টার দিকে ইমা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে রাতের খাবার খেতে যান গাজীপুর জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক মো. মেহেদী হাসান। এ সময় তিনি সাদাপোশাকে ছিলেন। রাতের খাবারের জন্য রুটি, ডাল ও হালিম অর্ডার করেন। পরে সেসব খাবার দেওয়া হলে ডাল ও হালিম বাসি হওয়ায় তা থেকে দুর্গন্ধ বের হয়। তিনি খাবারে গন্ধ হওয়ায় খাবার না খেয়ে ফেরত দেন।
তবে খাবার ফেরত দিলেও তাঁর কাছে এসবের বিল দাবি করেন হোটেল মালিকের ছেলে অলিউল্লাহ ওরফে শান্ত। এ নিয়ে কথা–কাটাকাটির একপর্যায়ে অলিউল্লাহ কাচের গ্লাস ভেঙে মেহেদীর মুখে আঘাত করেন। এ সময় হোটেলটির অন্য কর্মচারীরাও তাঁর ওপর হামলা চালায়। পরে লোকজন এসে উদ্ধার করে তাঁকে হাসপাতালে নিয়ে যান। তিনি কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
খবর পেয়ে কালিয়াকৈর থানা-পুলিশ রাতেই অভিযান চালিয়ে হোটেল মালিকের মেয়ের জামাই সাইফুল্লাহ সুমন, মমিনুল ইসলাম, শাফায়াত হোসেন, আব্দুল রাজ্জাক, জাহিদ হোসেন ও রাকিবকে গ্রেপ্তার করে। তবে ঘটনার মূল হোতা অলিউল্লাহ পালিয়ে গেছেন।
ভুক্তভোগী মেহেদী হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘ক্যাশে থাকা ছেলেকে আমি জিজ্ঞেস করেছি, নষ্ট থাকায় আমি হালিম ও ডাল খাইনি; তারপরও কেন বিল ধরেছেন। তখন সে উত্তেজিত হয়ে ওঠে। একপর্যায়ে গ্লাস ভেঙে আমার মুখে আঘাত করে।’
এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম বলেন, এ ঘটনায় আহত পুলিশ সদস্য বাদী হয়ে একটি মামলা করেছেন। পরে অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে মূল হোতা অলিউল্লাহ পালিয়ে গেছেন। আর গ্রেপ্তার আসামিদের আজ শনিবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২৯ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
৪৪ মিনিট আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে