
পয়লা বৈশাখের অনুষ্ঠানে জঙ্গি হামলা বা নাশকতার আশঙ্কা নেই বলে জানিয়েছেন র্যাবের মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন। তিনি জানিয়েছেন, এদিন সারা দেশে নাশকতা ঠেকাতে র্যাব গোয়েন্দা নজরদারিও করছে।
আজ শনিবার সকালে রাজধানীর রমনার বটমূলে পয়লা বৈশাখের নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের এম খুরশীদ হোসেন এ কথা জানান।
র্যাবের মহাপরিচালক বলেন, ‘গোয়েন্দা তথ্য, সাইবার মনিটরিং তথ্য ও অন্যান্য তথ্য পর্যালোচনা করে পয়লা বৈশাখকে কেন্দ্র করে যেকোনো ধরনের জঙ্গি হামলার ব্যাপারে এবার সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। তবু আমরা আত্মতৃপ্তিতে ভুগছি না।’
র্যাবের মহাপরিচালক আরও বলেন, ‘র্যাব সদর দপ্তর থেকে ঢাকাসহ সারা দেশে সমন্বয় করে নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করা হবে। গোয়েন্দা ও সাইবার টিমের মনিটরিংয়ের মাধ্যমে জঙ্গিদের যেকোনো ধরনের নাশকতার তৎপরতা নস্যাৎ করে দিতে র্যাব প্রস্তুত।’

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৩ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে