ফরিদপুরের সালথা উপজেলায় স্বামী-স্ত্রী একসঙ্গে বিষপানে আত্মহত্যার চেষ্টার করেছেন। এতে স্ত্রী বেঁচে গেলেও স্বামী মারা যান। আজ বৃহস্পতিবার বিকেলে ফরিদপুর সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসিকুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।
গতকাল বুধবার দিবাগত রাতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে স্বামী মারা যান। মারা যাওয়া ব্যক্তি উপজেলার যদুনন্দী ইউনিয়নের যগনাথদী গ্রামের আলীম সরদারের পুত্র শাহাদাত সরদার (২৮)।
এলাকাবাসী জানান, গত মঙ্গলবার রাতে ওই যুবক ও তাঁর স্ত্রী বিষ পান করেন। পরিবারের লোকজন রাতেই দুজনকেই পার্শ্ববর্তী মুকসুদপুর উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসায় স্ত্রী সুস্থ হলেও স্বামী শাহাদত সরদারের অবস্থা অবনতি হয়। পরে বুধবার দিবাগত রাতে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকেরা তাঁকে ঢাকা পাঠান। আশঙ্কাজনক অবস্থায় ঢাকা নেওয়ার পথে ওই যুবকের মৃত্যু হয়।
সালথা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আসিকুজ্জামান বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুরের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২৮ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৯ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৪৪ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে