
নারায়ণগঞ্জের বন্দরে করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া সেতারা বেগম (৬০) নামের এক বৃদ্ধার মরদেহ দাফন করেছে টিম খোরশেদ। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় ওই বৃদ্ধার মরদেহটি দাফন করেন তাঁরা। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ২২৩টি মরদেহের সৎকার করলেন টিম খোরশেদ।
এর আগে বিকেল সাড়ে ৪টায় নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সেতারা বেগম। পরে ওই বৃদ্ধার পরিবার টিম খোরশেদকে অবগত করলে তাঁরা এসে গোসল ও জানাজা দিয়ে নবীগঞ্জ কবরস্থানে মরদেহটি দাফন করেন। সেতারা বেগম বন্দর থানার কুশিয়ারা এলাকার বাসিন্দা।
দাফন টিমে ছিলেন–হাফেজ শিব্বির, ইউপি সদস্য রোজিনা আক্তার, রানা মুজিব, নাজমুল কবীর নাহিদ, আনোয়ার হোসেন, শহীদ, রিজন অর্নব ও নাঈম মোল্লা।
বিষয়টি নিশ্চিত করে টিমের সদস্য টিপু বলেন, ঈদের মধ্যেও আমরা করোনা আক্রান্ত রোগীদের জন্য ফ্রি অক্সিজেন, অ্যাম্বুলেন্স, প্লাজমা প্রদানসহ মরদেহ দাফন ও সৎকার করে আসছি। আমাদের টিম লিডার মাকছুদুল আলম খন্দকার খোরশেদের নেতৃত্বে সকলে মিলেই কাজ করে যাচ্ছি।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
৩০ মিনিট আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
২ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে